আগামী ২৩ নভেম্বর ২০১৯, শনিবার দুপুর ২ টোর সময় উদার আকাশ পত্রিকা ও হাওড়া দর্পণ-এর উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্য আসর অনু্ষ্ঠিত হবে বাগনান হাইস্কুলে।
আলোচনার বিষয় : কবিতা পাঠ, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), বিদ্যাসাগর ও রোকেয়া সম্পর্কে আলোচনা।
আলোচনা করবেন বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিক।
অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন।
উপস্থিত থাকবেন পঞ্চানন দাস, মৌসুমী সেন, নয়ন হালদার, জিয়াউর রহমান বাগনান-১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি।
হাওড়া জেলায় কয়েকটি সাধারণ মহিলা ডিগ্রি জলেজ গড়ে তোলার দাবী সহ আর থাকছে এনআরসি নিয়ে আলোচনা, সাহিত্য আসর, কবিতা পাঠ, বিদ্যাসাগর ও রোকেয়া সম্পর্কে বিশেষ আলোকপাত।
২৩ নভেম্বর বাগনান হাইস্কুলে বিদ্যাসাগর ও রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আলোচনা করবেন প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রতিক গবেষণায় এই দুই শিক্ষাব্রতী সম্পর্কে মূল্যবান তথ্য উদ্ভাসিত করবেন।
প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান আলোকপাতে আমাদের প্রয়াস সার্থক হবে।
এনআরসি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট লেখক ও প্রাক্তন সাংসদ মইনুল হাসান, অধ্যাপক সাইফুল্লা, বিশিষ্ট লেখক ও সাংবাদিক জয়ন্ত সিংহ, কথা সাহিত্যিক ও সাংবাদিক মোশারফ হোসেন, শিক্ষক ও লেখক হাসান ইমাম, বিশিষ্ট প্রাবন্ধিক কাজী মাসুম আখতার প্রমুখ।
রাজ্যের বহু গুণী মানুষ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ফারুক আহমেদ, সম্পাদক উদার আকাশ ও সেখ মহ: মুকিবুর রহমান, সম্পাদক হাওড়া দর্পণ।

