বকখালিতে আছড়ে পড়ল ঘুর্নিঝড় বুলবুল, ভেঙে পড়ল কাঁচা বাড়ি



 নিউজ ডেস্ক: 

 এরাজ্যে ঢুকে পড়ল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ১২৫-১৩০ কিলোমিটার বেগে সাগরদ্বীপে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়েছে বেশ কিছু কাঁচা বাড়ি। উপড়ে গেছে গাছপালা। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্থ সুন্দরবনও।হাওয়া অফিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। একই অবস্থা বকখালিতেও।প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টি চলছে মুষলধারে।যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে বসেছে। অবস্থা খুবই ভয়ঙ্কর। আতঙ্কে রয়েছেন সকলে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবারে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণশিবির খোলা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...