এনআরসি বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল করল ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।
এদিন বিজেপি-র জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন কর্মী, সমর্থকরা।
বিশেষ করে এনআরসি নিয়ে। এ রাজ্যে এনআরসি কোনও মতেই লাগু করা যাবে না, কিছুতেই মেনে নেওয়া যাবে না।
মানুষের বাস করার হক বিজেপি সরকার কিছুতেই কেড়ে নিতে পারবে না।
এ ভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়।

