উলুবেড়িয়া,
" মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সাঃ) "এই শিরোনামে জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার ৯-২৪ নভেম্বর ২০১৯ সীরাত ক্যাম্পেনের অংশ হিসেবে এই ফল বিতরণ অনুষ্ঠান।
জামায়াতে ইসলামী হিন্দের উলুবেড়িয়া শাখার ব্যবস্থাপনায় এই ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ব্লক সভাপতি শিক্ষক আব্দুল মান্নান সাহেব।
সরকারি আঞ্চলিক নাজিম আব্দুর রাজ্জাক সাহেব ,স্থানীয় জয়রামপুর হালকা নাজিম নাসির উদ্দিন সাহেব এছাড়াও আরো অনেকে।
চন্ডিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রায় কুড়ি জন রোগীর হাতে ফলের প্যাকেট এবং হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী পুস্তিকা এবং ফোল্ডার তুলে দেয়া হয়।
সহযোগিতা করেন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ সাহেব।
মিষ্টির প্যাকেট ও বই ফোল্ডার তুলে দেয়া হয় হাসপাতালে ডাক্তার এবং নার্সদের হাতে।


