মায়ের ঘর দখল ,প্রতিবাদ করায় মাকে মারধর করার অভিযোগ উঠল সৎমেয়ের ও জামাইয়ের বিরুদ্ধে।

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,২নভেম্বর; 




 মায়ের ঘর দখল ,প্রতিবাদ করায় মাকে মারধর করার অভিযোগ উঠল সৎমেয়ের ও জামাইয়ের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৬নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে।

মাঝে মাঝে সৎ মেয়ে ও তার জামাই অত্যাচার করে বলে অভিযোগ করেছেন সৎ মা।

এদিন সকালে ঘর থেকে চৌকি বের করতে বাধা দেওয়ায় সৎ মায়ের উপর চড়াও হয় সৎ মেয়ে ও জামাই ,মারধরের পাশাপাশি হাত ভেঙে দেওয়ার উঠেছে তাদের উপর।থানায় লিখিত অভিযোগের করেছেন মা। ঘটনার তদন্তে পুলিশ। 

 গঙ্গারামপুর থানার ৬নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনিল নট্যা।বেশ কয়েক্ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেন শঙ্করী নট্যাকে।

প্রথম পক্ষের মেয়ে আদুরীকে ওই এলাকারই বাসিন্দা সুকুমার এর সঙ্গে বিয়ে দেন। 

 শঙ্করী নট্য এর অভিযোগ,মাঝে মাঝেই সৎমেয়ে ও জামাই এসে তার উপর অত্যাচার করে।সম্পত্তি নিয়ে গোলমাল করার চেষ্টা করে বলে অভিযোগ।




শনিবার সকালে তার ঘর দখল করার মতলব নিয়ে চৌকি বের করছিল মেয়ে ও জামাই । চৌকি বের করতে বাধা দেওয়া ও প্রতিবাদ করায় তাকে মারধর ও হাত ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছেন সৎ মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। 

 এবিষয়ে শঙ্করী নট্য জানিয়েছেন ,মাঝে মাঝেই আমার উপর অত্যাচার করে।আজ সকালে ঘর থেকে চৌকি বের করতে দিইনি তাই আমাকে ওরা দুই জন মিলে মারে। 

 এবিষয়ে শঙ্করী নট্য আত্মীয় বাবলা নট্য জানিয়েছেন,মাঝে মাঝেই শঙ্করী র উপর অত্যাচার করে তার সৎ মেয়ে ও জামাই।এর আজ তার উপর মারধর করা হয়েছে এর একটা সুষ্ঠ বিচার হওয়া দরকার। 

 এদিন থানায় লিখিত অভিযোগ করেছেন মা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...