উদ্বোধনের আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস সেতুর চাঙর খসে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল,

মালদা, ২৬ নভেম্বর : 




উদ্বোধনের আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস সেতুর চাঙর খসে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা শহরের রামনগর কাচারি এলাকায়। 

নবনির্মিত সেতু দিয়ে গাড়ি চলাফেরা করলে খসে পড়ছে চাঙর। স্থানীয় বাসিন্দা জয়দেব মণ্ডল, জয়দীপ দে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ, ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের একটি সেতুর আমার খসে পড়ে।

মালদা শহরে রামনগর কাচারি এলাকায় হঠাৎ করে সেই সেতু দিয়ে গাড়ি যাওয়ার সময় বিস্তীর্ণ এলাকাজুড়ে সিমেন্টের চাঙর খসে পড়ে। 

অল্পের জন্য অনেকে রক্ষা পায়।তারা বলেন, এই চাঙর কারো মাথায় ভেঙে পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে। নিম্নমানের কাজের অভিযোগ তোলেন তারা। গত কয়েকদিন ধরে পাশের বাইপাস দিয়ে গাড়ি চলাচল করছিল। 




সেই সেতুতে কাজের জন্য সোমবার থেকে এই সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু করে। 

হঠাৎ করে স্থানীয় লোকেদের নজরে পড়ে হুড়মুড়িয়ে খসে পড়ছে সিমেন্টের চাঙর।পরিস্থিতি বেগতিক দেখে মুহূর্তের মধ্যে বন্ধ করা হয় বাইপাস সেতু দিয়ে গাড়ি চলাচল।

 এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। 

 এই বিষয়ে কোন মন্তব্য করতে চাইনি ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের আধিকারিকরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...