শনিবার রতুয়া ব্লকের পরানপুর অঞ্চলে হাজার খানেক অন্য দলের নেতা, কর্মীরা তৃণমূল কংগেসে যোগদান করলেন।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নুর সদ্য তৃণমূলের আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
মৌসম এদিন বলেন,‘মুখ্যমন্ত্রীরা কাজে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস, বিজেপি থেকে হাজার কর্মী, সমর্থক তৃণমূলে যোগদান করল।
ফলে আমাদের রতুয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের হাত অনেকটাই শক্ত হল।
আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এঁরাও যেভাবেই মানুষের পাশে থেকে কাজ করতে চান।’



