আজ রবিবার ছুটির দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও হলদিয়া সমাজ কল্যাণ সমিতি(SC,ST,OBC) এর উদ্দোগে ঝাড়গ্ৰামের প্রত্যন্ত তিনটি জায়গা চাঁদাবিলা, ভাল্লুকখুলিয়া ও বটতলা তে প্রায় ২০০ জন হত দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র,চাল,ডাল,আটা,মশারি,কম্বল তুলে দেওয়া হয়।
হলদিয়া সমাজ কল্যাণ সমিতির সদস্য মনীন্দ্রনাথ গায়েন বলেন এটা আমাদের ২২ তম কর্মসূচি। সত্যিই এই এলাকায় মানুষের অভাবের তাড়নায় ভূগতে হচ্ছে।
তাই কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।এবং আগামী দিনে আবারও আসবো সাহায্য প্রদান করতে।


