প্রথম স্বামীকে আইনিভাবে বিচ্ছেদ না করে , দ্বিতীয় বারের জন্য বিয়ের পরিকল্পনা করার অভিযোগ উঠল স্ত্রী বিরুদ্ধে,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১৩নভেম্বর; 

প্রথম স্বামীকে আইনিভাবে বিচ্ছেদ না করে , দ্বিতীয় বারের জন্য বিয়ের পরিকল্পনা করার অভিযোগ উঠল স্ত্রী বিরুদ্ধে। 

ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতে র চান্দুরা এলাকায়। স্বামীর অভিযোগ, প্রায় আট বছর আগে নার্সিং এর চাকরি র জন্য তাদের বিবাহ এর সমস্ত প্রমাণ গোপন করে রেখেছিল তার স্ত্রী ।




 এরপর চাকরি পাওয়ার পর থেকেই সম্পর্ক বিচ্ছেদের আকার নেয় । 

প্রথম স্বামীকে আইনিভাবে বিচ্ছেদ না করে কি করে দ্বিতীয় বিবাহ করার পরিকল্পনা করেন তার স্ত্রী প্রশ্ন তুলেছেন স্বামী। সঠিক বিচারের দাবিতে প্রশাসনের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

 সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের চান্দুরা গ্রামের শহিদুর রহমানের ছেলে আব্দুল আরজির মিয়া সঙ্গে কুমারগঞ্জ থানার দীয়র গ্রাম পঞ্চায়েতের ছাতমা গ্রামের সিরাজউদ্দিন মিয়ার মেয়ে বিজলী সরকার এর প্রায় ১০ বছর আগে সরকারি নিয়ম অনুযায়ী বিবাহ হয়। 

আব্দুল আরজির মিয়া ও বিজলী সরকারের বেশ কয়েকবছর ভালোভাবেই সংসার চলছিল বলে দাবি তাদের। স্বামীর দাবি, ২০১২ সালে নার্সিং এর চাকরি করার জন্য তাদের বিবাহের সমস্ত প্রমান গোপন রাখার জন্য বলেন তার স্ত্রী। 

এরপর হিলি রুরাল হাসপাতালে নার্সিং এর চাকরি পেলে তারপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের চিড় ধরে বলে অভিযোগ তার। 

বিষয়টা নিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি স্বামীর। 



বিবাহের প্রায় ১০ বছর পর প্রথম স্বামী কে আইনিভাবে বিচ্ছেদ না করে দ্বিতীয়বারের জন্য কি করে বিয়ে করার পরিকল্পনা করেন তাঁর স্ত্রী সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বামী। 

সঠিক বিচারের দাবিতে প্রশাসনের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে স্বামী আরজির মিয়া অভিযোগের পাশাপাশি দাবি করে জানিয়েছেন, প্রায় ১০বছর আগে আমাদের দুজনের বিয়ে হয়েছিল।

 সব ঠিকঠাকই ছিল ,এরপর ২০১২ সালে আমার স্ত্রী বিজলী সরকার হিলি রুরাল হাসপাতালে নার্সিং এর চাকরির জন্য আমার কাছে বিবাহের সমস্ত প্রমান গোপন রাখার কথা জানান।

 চাকরি পাবার পর থেকেই সম্পর্কের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হয়। 

বর্তমানে অন্য কোন জায়গায় আবারো তার বিয়ে ঠিক হয়েছে বলে শুনেছি।প্রথম স্বামী থাকা সত্বেও দ্বিতীয়বারের জন্য কি করে সে বিয়ে করতে পারে তার জন্য প্রশাসনের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

 এ সঠিক বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এ বিষয়ে বুনিয়াদপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহাজান বাবু জানিয়েছেন, আমার মক্কেলের এমন ঘটনা নিয়ে আমি লড়ছি, সঠিক বিচারের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

 যদিও বিজলি সরকারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...