এক ব্যক্তির রেলে কাটা দেহ ঘিরে চাঞ্চল শহরের মালঞ্চপল্লী রেলগেট সংলগ্ন এলাকায়,

মালদা,ঃ 

এক ব্যক্তির রেলে কাটা দেহ ঘিরে চাঞ্চল শহরের মালঞ্চপল্লী রেলগেট সংলগ্ন এলাকায়। 



পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মানসিক অবসাদ থেকে তাঁর আত্মহত্যা বলে জানা গেছে।

 মৃত ওই ব্যক্তিকে রেল পুলিশ রেললাইন ধারে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পায়ায়। 

রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুনীল চৌধুরি(৪৫)। পেশায় তিনি গাড়ির চালক ছিলেন। তাঁর বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী এলাকায়। 




তিনি চলন্ত ট্রেনে আত্মহত্যা করেছন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে রেল পুলিশ। রেল পুলিশ তার পরিবারকে খবর দেয়। মৃতের ভাই নিমাই চৌধুরী জানান, ‘‌দীর্ঘদিন ধরে দাদা লিভারের সমস্যা নিয়ে ভুগছিলেন।

 কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল। 

আজ দুপুরে দুপুরের খাওয়া-দাওয়া করে এসে কাউকে না বলে বাড়ি থেকে বেড়ান এবং তার পরই খবর পাওয়া যায়, তিনি চলন্ত ট্রেনে আত্মহত্যা করেছেন।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...