মালদা-
নঘরিয়া কাজি নজরুল ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবির হয়ে গেল নঘরিয়া কাজি নজরুল শিশু শিক্ষা নিকেতনে।
রক্তদান শিবিরে অংশ নিয়ে পুলিশও রক্ত দেয় এদিন। মোট ৬০ জন রক্ত দেন এদিন।
এস আই মনিরুল ইসলাম বলেন,‘রক্তদানের মতো মহৎ গুণ আর হতে পারে না।
সমাজের প্রতিটি স্তরের মানুষকে রক্তদানের ব্যাপারে এগিয়ে আসা উচিৎ।
তাহলে রক্ত-সঙ্কোট অনেকটাই কাটিয়ে উঠতে পারি আমরা।’