বাবাই সূত্রধর,
গঙ্গারামপুর, ২৬ নভেম্বর–––
দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে ।
মঙ্গলবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই সভায় ৪০ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে ।
জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কুমারগঞ্জের মাহামুদা বেগম, কুশমন্ডি ব্লক থেকে কার্যকরী সভাপতি সুনন্দা বিশ্বাস, বালুরঘাটের অনিতা বিশ্বাস এবং গঙ্গারামপুর থেকে দেবযানী দত্ত ।
সহ সভাপতি করা হয়েছে কুশমন্ডির মিঠু জোয়ারদার, ললিতা টিগ্গা, এবং সারদা সিংহ রায় ।
মাহামুদা বেগম জানিয়েছেন, মহিল সংগঠন আরও শক্তিশালী করতে নতুন কমিটি গড়া হয়েছে, ,
আগামী নির্বাচনগুলিতে একযোগে কাজ করার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি ।
