শ্বশুরবাড়িতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু স্বামীর

মালদা, ২০ নভেম্বর-




শ্বশুরবাড়িতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু স্বামীর। আমগাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

 মৃতের নাম উজ্জ্বল বর্মন(‌২২)‌। গাজোল থানার আলালের কদমতলি গ্রামে বাড়ি তাঁর। 

পেশায় তিনি চাষি ছিলেন। মাস দশেক আগে তাঁর বিয়ে হয়। 

মাস তিনেক আগে তাঁর স্ত্রী বাবার বাড়ি যান। আর তিনি ফেরেন নি। 

গত ১৩ নভেম্বর উজ্জ্বল স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান।

 মঙ্গলবার তাঁর ঝুলন্তদেহ দেখেন স্থানীয়রা। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা পলাতক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...