সোনার গয়না পরিষ্কার করার অছিলায় মহিলার গয়না নিয়ে চম্পট দিল দুই যুবক।

নিজস্ব প্রতিবেদক, 




সোনার গয়না পরিষ্কার করার অছিলায় মহিলার গয়না নিয়ে চম্পট দিল দুই যুবক। 
শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার থানা পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে এদিন ওই এলাকায় দুই যুবক বাইক নিয়ে আসে। 

গ্রামের মহিলাদের সোনার গয়না পরিষ্কারের জন্য বলে। এক মহিলার গয়না প্রথমে পরিষ্কার করে দেয়। আরো এক মহিলা গয়না পরিষ্কার করতে দিলে গরম জল আনতে বলে।

 মহিলা গরম জল নিতে ঘরে ডুকলে গয়না নিয়ে চম্পট দেয় দুই যুবক। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

 হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান তদন্ত চলছে, বিষয়টি খতিয়ে দেখা হবে

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...