প্রতিবেদক, এবি বঙ্গনিউজ ,
জি ডি মেধাবৃত্তি, ছাত্র ছাত্রীদের জীবনের একটি অন্যতম মাধ্যম, বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য এটা একটি অন্যতম অবলম্বন |
এদিন প্রায় তিনশো জন ছাত্র-ছাত্রী হাতে তুলে দেওয়া হয় তাদের আর্থিক সাহায্য মূল্য বা স্কলারশিপ |
প্রায় ছয় লক্ষ টাকা এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় |
প্রতি ছয় মাস অন্তর এমনই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাওলানা আজাদ একাডেমি তে |
মাওলানা আজাদ একাডেমির প্রতিষ্ঠাতা ডক্টর শেখ মজিদ সাহেব এবং জি.ডি.এর প্রতিনিধি মাননীয় সইদুল খান সাহেব ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন জি.ডি. স্কলারশিপের দাতা মাননীয় মোস্তাক হোসেন সাহেবের সমাজের প্রতি কর্তব্য এবং উদারতার কথা |
এই স্কলারশিপের টাকায় ছাত্র ছাত্রীদের কি করনীয় এবং আগামী দিনে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ কেও জাগ্রত করেন তাদের বক্তব্যের মাধ্যমে |


