সিবিএসই আন্ত:স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস প্রতিযোগিতায় জাতীয় স্তরে তাইকোন্ডোতে ব্রোঞ্জ পেল মালদার কৌশিকী বোস।
গত ১৯-২১ নভেম্বর উত্তর প্রদেশের বলরামপুরে আয়োজিত হয় এই প্রতিযোগিতার। দেশের বিভিন্ন রাজ্যের বহু ছাত্রছাতী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সেখানে অনূর্ধ্ব-১৯ বিভাগের ৫৭ কেজিতে অংশ নেয় সে।
আর সেই প্রতিযোগিতাতেই ব্রোঞ্জ পদক অর্জন করে মালদা জেলার সম্মান বৃদ্ধি করে ওই পড়ুয়া।
মালদার মালঞ্চপল্লীর বাসিন্দা কৌশিকী এর আগেই দেশ-বিদেশের বিভিন্ন তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জন করে। কৌশিকী শহরের একটি ইংরেজি মাধ্যমের স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।
ভবিষ্যতে সে এভাবেই এগিয়ে যেতে চায় বলে জানান কোচ রামাশিস দাস।
