দিদি কে বলো কর্মসূচীতে গিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীর ভাঙণ সমস্যা শুনলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের অধ‍্যক্ষ‍্য,

নবাব মল্লিক, নামখানা: 




দিদি কে বলো কর্মসূচীর মধ্য দিয়ে নামখানা তে সাধারন মানুষের অভাব অভিযোগ শুনলেন দক্ষিন ২৪ পরগণা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালী। 

সাধারন মানুষ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায় মানুষের মধ্যে দিদি কে বলো কার্ড বিলির মধ্য দিয়ে বার্তা দেন শ্রীমন্ত কুমার মালী। 

এ দিন নামখানা নারায়নগঞ্জ গ্রামে হাতানিয়া দোয়ানিয়া নদীর গ্রাসে নষ্ট হয়ে যাওয়া বহু নষ্ট হয়ে যাওয়া চাষ যোগ্য জমি নিয়ে একরাশ খোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।

 আরও বলেন যদি তৎপর ভাবে মেরামত না করা হয় তাহলে বহু পরিবার নদীর জলে ভেসে যাবে , তবে নদী বাঁধের কাজ যত তাড়াতাড়ি করা যায় তার ব্যবস্থা করবেন বলে আশ্বাষ দেন শ্রীমন্ত কুমার মালী । 

এছাড়াও এদিন এন. আর . সি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে বার্তা দেন। 




এদিন উপস্থিত বিভিন্ন সাধারন মানুষের মধ্যে অনেকে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন সরকারের মধ্য দিয়ে নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর সেতু তৈরী করার ফলে মানুষের অনেক আর্থ সামাজিক উন্নয়ন ঘটেছে।

 তবে এদিন নামখানা নামখানা গ্রাম পঞ্চায়েতের সদষ্য কৌশিক দাস বলেন মমতা বন্দোপাধ্যায়ের সরকারে অনেক উন্নয়ন হয়েছে, তবে আর কিছু কাজ করতে হবে আমার শ্রীমন্ত বাবু কে জানিয়েছি , আমাদের আশ্বাষ ও দিয়েছেন। 

এদিকে স্থানীয় স্কুল শিক্ষক কিরন ঘোড়ই ও বিশিষ্ট সমাজসেবী সমীর প্রধান জানান বর্তমান সরকারের আমলে সাধারন মানুষের যেমন উন্নয়ন হয়েছে তেমন শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী থেকে সবুজ সাথীর মধ্য দিয়ে ছাত্র ছাত্রী রাও উপকৃত হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...