মীনা বাজারে নাগরদোলার কাঠামো জোড়া লাগাতে গিয়ে লোহার রড মাথায় পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।
মৃতের নাম বাবলু শেখ(২৪)। মোথাবাড়ি থানার বাজারপাড়ায় বাড়ি তাঁর।
কালিয়াচক হাটখোলায় মীনাবাজারের আসর বসছে। তার প্রস্তুতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাবলুও নাগরদোলার কাঠামো জোড়া লাগানোর কাজ করছিলেন।
বিকেল ৫টার দিকে একটি বড় রড তাঁর মাথায় এসে পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

