সদ্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূল বর্তী এলাকার উপর দিয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় বুলবুল ব্যাপকভাবে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি, চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেল।
এবংএই বুলবুল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎহীন রয়েছেন বহু বিদ্যুৎগ্রাহক।
ঘূর্টিঝড় বুলবুলের আঘাতের ক্ষত শেষ হতে না হতে হতেই আবার এক ঘুর্নিঝড় ধেয়ে আসছে ‘পবন’।
জানা গেছে গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে এই পবন নামক ঘূর্ণিঝড়টি।
ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছে যার দ্বারা বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করেন তারা।
এবং সেই মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় সংশ্লিষ্ট ঝড়ের নাম।
ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ,ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড।
গত বেশ কয়েক বছর ধরে এই আটটি দেশের পক্ষে থেকে আটটি করে ভবিষ্যতের সাইক্লোনের নাম জমা করা হয়েছে।
এই আটটি দেশের আটটি করে নাম, অর্থাৎ ৬৪টি নামের তালিকা থেকেই বেছে নেওয়া হয় ‘ফণী’, ‘তিতলি’, বা ‘আইলা’।
বর্তমানে এই তালিকার শেষ স্তম্ভ থেকে নাম বাছা হচ্ছে, ফলে এই অঞ্চলে পরবর্তী সাইক্লোনের নাম হতে চলেছে ‘পবন’।
জানা গেছে পবন ঝড়েরএই নামকরণ করেছে শ্রীলঙ্কা।
