মোথাবাড়ি ৫২ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল,

মালদা ঃ 




মোথাবাড়ি ৫২ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল।

 উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী,মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মোথাবাড়ি ৫২ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ী, সমর মুখার্জি সহ অন্যান্যরা।

 দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উক্ত আলোচনা সভায় সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে মন্ত্রী গোলাম রব্বানী ও মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলের হাত ধরে কয়েকজন বিজেপি কর্মী ও একজন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।




 আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সকলে সম্মিলিত প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে এগিয়ে যেতে হবে এই বলে সকল দলীয় কর্মীদের আহ্বান জানান গৌর চন্দ্র মন্ডল। 

পাশাপাশি দলের সকলকে পারস্পরিক ভেদাভেদ, দূরত্ব, অহংকার ও বিদ্বেষ দূরে সরিয়ে রেখে একসাথে মিলেমিশে কাজ করার বার্তা দেন গৌর চন্দ্র মন্ডল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...