ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, 

মালদা,



 রবিবার সন্ধায় ইংরেজবাজার থানার বাধাপুকুর রেলগেট সংলগ্ন রাস্তা থেকে ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। 

তাদের সঙ্গে থাকা একটি চার চাকার গাড়িও আটক করা হয়েছে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হামিদ মন্ডল ও মোতালেব মিয়াঁ। 

হামিদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বোরাকুড়ি গ্রামে ও মোতালেব এর বাড়ি একই জেলার তপন থানার রামনগর গ্রামে।




 পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "ধৃতদের কাছ থেকে একশো গ্রাম ওজনের ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের একটি পাউচ প্যাকেট তা রাখা ছিল।

 এছাড়া একটি চার চাকার গাড়ি, দুটি মোবাইল ফোন আটক করা হয়।"

 পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রাথমিকভাবে যারা করে তারা জানতে পেরেছে তপন থানার ওই দুই যুবক মালদহের কালিয়াচকের শ্রীরামপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ওই মাদক জোগাড় করেছিল এবং এই মাদক দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভোলাবসনা গ্রামের এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল। 

কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই দুই যুবককে মাদকসহ গ্রেফতার করে।

 আজ সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...