সবং,পশ্চিম মেদিনীপুর,
শিক্ষা ব্যবস্থার হাল হকিকত নিয়ে চিন্তিত শিক্ষিত সম্প্রদায়, চিন্তিত মুটে মজদুর,শ্রমিক চাষা,আপামর জনসাধারণ।
শুধু চিন্তিত নন মহামান্য সরকার ও তার পারিতোষিক বর্গ,জো হুকুম মোসাহেব সরকারী কর্মকর্তাদের গরিষ্ঠ অংশ।
বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন সমাজের সর্বস্তরের মানুষ চিন্তিত উদ্বিগ্ন,তখন সরকারী উদ্যোগে চলছে শিক্ষাকে বেসরকারী করণের সরকারী উদ্যম ও সুগভীর চক্রান্ত।
ভ্যানচালক,দিন মজদুর থেকে বুদ্ধিজীবী সমাজের সর্বস্তরের মানুষ প্রলুব্ধ হচ্ছেন সরকার অনুমোদিত ও শিক্ষা ব্যবসার সরকারী লাইসেন্স প্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।
সরকার যদি মনে করেন সরকার পোষিত ও সরকারী স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করুক,তবে বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কিভাবে সরকার অনুমোদিত প্রাইভেট স্কুল গড়ে ওঠে??
আমরা সাধারণ মানুষ ঐ সকল স্কুলে শিশু কিশোর ছাত্র ছাত্রীদের পাঠাচ্ছি কেন??
সরকারী শিক্ষাব্যবস্থার এই অন্তর্জলি যাত্রার অবসান হবে কী??
দায়ী কী শুধুই সরকার,আমরা???
