শোকাহত শিক্ষকমহল, বাকরুদ্ধ,

বিশেষ সংবাদদাতা,

সবং, পশ্চিম মেদিনীপুর। 





রাজ্য সরকারের বেতন বঞ্চনার প্রতিবাদে কলকাতার রাজপথে আন্দোলনরত পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের মৃত্যুতে শোকস্তব্ধ শিক্ষক মহল। 

শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতা মইদুল ইসলাম আগামীকাল "কালাদিবস" পালনের ডাক দিয়েছেন। 

আজ মেদিনীপুর শহরে ছাত্রছাত্রীদের সংগঠন SFI পথ অবরোধ ও মিছিল করে প্রতিবাদ জানায়। 


সবং এর মোহাড় চক্র সম্পদকেন্দ্রের সকল পার্শ্বশিক্ষকরা তাঁদের ধর্ণা কর্মসূচি চলাকালীন এই দুঃসংবাদ পান। 

তাঁরা রেবতী রাউতের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন।




 শপথ নেন আরও বৃহত্তর আন্দোলনের।এখন দেখার শেষ কোথায়? আর কত জীবন যাবে?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...