এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানার ধরমপুর পঞ্চায়েতের খানপুর গ্রামে।
মঙ্গলবার ভোরে নিজের শোবার ঘরের জানালার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে,ই মৃত্যু ব্যক্তির নাম বাবলু ঘোষ (৩৭)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দেখতে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। অভিযোগ তিনি মাদকাসক্ত ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মানসিক অবসাদের জেরেই সম্ভবত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
