রবিবার রাতে মালদার বুলবুলচন্ডী হোসপিটাল মোড় দেখা গেলো সর্বজনীন বুড়ি কালীর বিসর্জন নিয়ে সাধারণ মানুষের ঢল রাস্তা দুই ধারে এবছরে মাকে বিদায় জানাতে প্রচুর ভক্তদে ভিড়।
রবিবার সন্ধ্যায় মহা সাড়ম্বরে বিশাল শোভাযাত্রাসহ বুলবুলচন্ডী এলাকার বিভিন্ন প্রান্ত ঘোরানো হয় দেবীকে। বুড়ি কালী বিসর্জন ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বুলবুলচন্ডী শালগমভিটা থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে শেষে বুলবুলচন্ডী কেন্দুয়া ব্রতীদল ক্লাব সংলগ্ন একটি পুকুরে ভাসান হয়। দেবীর ভাসানের সময় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন শোভাযাত্রায়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেবীর ভাসান হয়। এবছর মায়ের মন্দির নির্মাণ করা হয়।
মহাযজ্ঞ করে মন্দিরের উদ্বোধন করা হয়। দেবী এখানে জাগ্রত বলেই পরিচিত।
