এক দশম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হবিবপুরে।
পরিবারের সন্দেহ প্রেম ঘটিত কোনও ঘটনা এর পেছনে থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আত্মঘাতী ছাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, মৃতার নাম পিঙ্কি হালদার(১৬)।
হবিবপুর থানার শিরশি কলাইবাড়ি এলাকায় বাড়ি তার। সে শ্রীরামপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তারা ২ ভাইবোন।
বাবা গৌতম হালদার পেশায় ধীবর। জানা গেছে, মঙ্গলবার সন্ধের দিকে পিঙ্কির ঝুলন্ত দেহ দেখেন পরিবারের লোকেরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।
