উজ্জ্বল সরকার,
ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এ, মোট এগারটি টি থানা এবং একটি মহিলা থানা রয়েছে। এই প্রথম ডাসিয়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্ট এর আন্ডারে সাইবার ক্রাইম থানার উদ্বোধন হল মহেশতলার সারেঙ্গাবাদে।
উদ্বোধন করলেন আইজিপি সাউথ বেঙ্গল সঞ্জয় কুমার সিং, ডিআইজি রাজেশ কুমার যাদব, পুলিশ সুপার এস. সিলভা. মুরুগান এছাড়াও ছিলেন ডি এস পি আশিস রায় এবং আই সি মহেশতলা সুবীর কুমার বাগ।
আই জি পি সঞ্জয় কুমার সিং জানান, " মূলত: আই টি রিলেটেড কেস ও সোশ্যাল মিডিয়ার কেস এখানে রেজিস্টার করা হবে " আপাতত একজন ওসি, একজন এ. এস. আই সহ তিনজন মহিলা ও তিনজন পুরুষ কনস্টেবল এর তত্ত্বাবধানে এই থানা পরিচালনা করেন।

