হাওড়ার আমতায় জীবন যাপন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত,,,

এবি বঙ্গনিউজ ,

হাওড়া ,আমতা,,, বাবু হক,




,,, হাওড়া জেলার আমতা থানা,আমতা বিধানসভা কেন্দ্রের আমতা দুই নম্বর ব্লকের অন্তর্গত কুশবেড়িয়া , তাজপুর ,নওপাড়া, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকাপোক্ত পীচ রাস্তা বর্তমানে খানা খন্দ ডোবায় পরিনত হয়েছে তা এলাকায় এলাকায় ঘুরে দেখা গেছে। 

এলাকার আপামর জনসাধারণের ভোগান্তির কথা, অটোচালক ও টোটোর চালক সহ গাড়ির মালিক দের সাথে কথা বলে জানা যায় যে ,বাগনান থেকে নারীটি,চক শ্রীরামপুর থেকে আমতা ব্যেতাই বন্দর অটো ষ্টান্ডা পর্যন্ত প্রায় দুই ধাপে আঠারো কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে এলাকার আপামর জনসাধারণের ভরসা কেবল মাত্র অটো ও টোটো ।

 অথচ দীর্ঘ দিন ধরে খানা খন্দ ডোবায় পরিনত হয়েছে এই পথ সরকারের বিভিন্ন আধিকারিক বর্গ ও সকল প্রকার জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ রোজি এই পথ দিয়ে যাতায়াত করে তারা দেখেও দেখতে পান না ,




 এলাকার আপামর জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছে দিন কে দিন গাড়ি দুর্ঘটনায় আহত প্রায়শই লেগেই আছে।গিড়ি পথে চলাচল করতে করতে গাড়ি দুর্ঘটনায় গাড়ির টায়ার ও গাড়ির জনতাংশ সামগ্রী ভেঙ্গে যাওয়া টায়ার ফেটে যাওয়া বাস্টকরা লেগেই আছে তার সঙ্গে দাদা ভাই, চাঁদা বাজির দাপট, 

পুলিশের দাবি এই সবই নিয়ে চলছে। এই পথে নিত্যযাত্রীরা ও বিশেষ এলাকাগত পূজা পার্বনে আসা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।বেত্যাই এলাকায় বিইশটি অটো চলে প্রায় দিনই পাঁচ সাত টি অটো ব্রেকডাউন থাকে কারণ গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ।

একই অবস্থা নারীট রুটে র। এলাকার আপামর জনসাধারণের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিভাগে আবেদন নিবেদন সাক্ষাৎ করে চটি ক্ষয়ে গেলেও আজো অধরাই থেকে গেছে পথ নির্মাণ করা বা সংস্কার করা।

দিন কে দিন ভোগান্তি বেড়েই চলেছে। এসম্পর্কে কোন আধিকারিক বর্গ ও জনপ্রতিনিধি মন্তব্য করতে চায়নি বা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। 

এলাকার আপামর জনসাধারণ দাবি পথ নির্মাণ করা হোক বা সংস্কার করা হোক দাবি পাল্টা দাবি ঘাড়ে চাপিয়ে দেয়া বন্ধ হোক। জনসাধারণ পরিত্রাণ চাইছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...