-‌বাজারে আনাজপাতির দাম আকাশছোঁয়া।

মালদা,




বাজারে আনাজপাতির দাম আকাশছোঁয়া। শীতকালীন সবজির দাম আগুন। 

পেঁয়াজ থেকে আলু, কপি, পটল সবই হু হু করে বাড়ছে। 

কোনও নিয়ন্ত্রণ নেই। দামের মধ্যেও ফারাকও রয়েয়ে। একেক জিনিসের দাম একেক জায়গায় আবার একেক রকম।

 কিছুদিন ধরে নরজদারি শুরু হয়েছে কলকাতা-‌সহ সংলগ্ন এলাকাগুলিতে। 




এতদিন বাদে মালদা শহরে শুক্রবার টাস্ক ফোর্সের নজরদারি দেখা গেল। জানা গেছে, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই দলে ছিলেন। 

সেখানে যেমন ইংরেজবাজার পুরসভার আধিকারিকরা ছিলেন, তেমনই ফুড সেফটি, লিগাল মেট্রোলোজি-র মতো অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন।

 সেখানে খাদ্যের গুণগত মান থেকে ওজনের যন্ত্র, খাদ্যের লেভেলিং থেকে দাম-‌সবই দেখা হয়। বিশেষ করে দেখা হয়, পাইকারী দামের সঙ্গে খুচরো বাজারের দাম।




 এর সঙ্গে মিলিয়ে উৎপাদনকারীদের সঙ্গে কতটা সামঞ্জস্য, সেটাও দেখা হয় এদিন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...