মালদহ জেলার প্রথম মহানন্দা ব্রিজের বেহাল দশা নিয়ে এবার সরাসরি সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী’র দ্বারস্থ হলেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিতে চৌধুরি।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে সরাসরি দেখা করে মালদহের প্রথম মহানন্দা ব্রিজের সংস্কারের আর্জিটি তাঁর হাতে তুলে দেন এই বিজেপি নেত্রী।
নিতিন গড়করী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরি।