ভুট ভুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক সিভিক পুলিশের।

মালদা ,১৩ নভেম্বর ,

ভুট ভুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক সিভিক পুলিশের। 



ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টার সময় চাঁচল থানার অন্তর্গত এনায়েত নগর ডন ইট ভাটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত সিভিক পুলিশের নাম গৌতম ভগৎ। বয়স ২৮ বছর। 

বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায়। রাতে ডিউটি সেরে বন্ধু কে নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিল। 

বন্ধুর আঘাতও গুরুতর। হরিশ্চন্দ্রপুর থানায় কর্তব্যরত ছিল এই পুলিশ কর্মী। সিভিক ডিআইবি'র পদে ছিল বলে খবর। 




তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও হরিশ্চন্দ্রপুর থানা সহ প্রতিবেশী থানার পুলিশি মহলে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।পুরো ঘটনা তদন্তে রয়েছে পুলিশ।

 ভুট ভুটির সন্ধান চলছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...