ডেঙ্গু প্রতিরোধে পিছিয়ে থাকলো না পুলিশ প্রশাসনও।

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,২২ শে নভেম্বর; 




ডেঙ্গু প্রতিরোধে পিছিয়ে থাকলো না পুলিশ প্রশাসনও। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের জন্য লিকুইড ও ব্লিচিং পাউডার ছড়ানো হয় থানা চত্বরে । 

পৌরসভার ভাইস চেয়ারম্যান, হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার , থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এদিন। 

 চারদিকে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে প্রচার চালানো হচ্ছে, পিছিয়ে থাকলো না জেলা পুলিশ প্রশাসনও। 




শুক্রবার গঙ্গারামপুর থানার উদ্যোগে সকাল থেকেই ডেঙ্গু প্রতিরোধের জন্য ডেঙ্গু প্রতিরোধ মূলক লিকুইড ও ব্রিচিং পাউডার ছড়ানো হয় থানা চত্বরে। 

এর পাশাপাশি নোংরা জায়গা গুলো পরিষ্কার করা হয় এদিন।থানার মধ্যে যে সমস্ত জায়গাগুলিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে লিকুইড ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। 

এদিন সকাল থেকেই গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার তুষার রঞ্জন দাস সহ একাধিক পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

 গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, নোংরা জায়গা থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়।

 তাই থানাসহ থানার আশেপাশে জায়গাগুলিতে ব্লিচিং পাউডার এবং ডেঙ্গু প্রতিরোধ মূলক লিকুইড ছিটিয়ে দেওয়া হল। 

এর ফলে ডেঙ্গু প্রাদুর্ভাব টা কিছুটা হলেও কমানো যাবে। 

আমরা চাই পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দপ্তরে এমন কাজে এগিয়ে আসুক। গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত জানিয়েছেন, গঙ্গারামপুর থানা এমন একটি উদ্যোগ নেওয়ায় খুশি হয়েছি।
 থানায় বিভিন্ন ধরনের মানুষ এসে থাকেন যার ফলে থানা চত্বরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই জরুরি যেন ডেঙ্গুর প্রাদুর্ভাব টা না ঘটে। 

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসিস্ট্যান্ট সুপার তুষার রঞ্জন দাস জানিয়েছেন, সবাই একসঙ্গে মিলে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...