চাষীর উৎপাদিত আলুর ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে ও পাঞ্জাবের বীজ আলুর অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এছাড়াও 30 শে নভেম্বর এর মধ্যে সমস্ত আলু স্টোরের বাহিরে বের করার প্রতিবাদে আজ হুগলীর জেলায় তারকেশ্বর থানার এলাকায় বালিগোড়ীর বাগবাড়ি রাধামাধব কোল্ডষ্টোর প্রায় ১ ঘণ্টা ধরে ১২ নম্বর রোডের রাস্তায় আলুর বস্তা ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন চাষি ভাইয়েরা,
ব্যবসাদার থেকে শুরু করে চাষী ভাইয়েরদের অভিযোগ সরকারের বিরুদ্ধে,তাই চাষিভাইদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রশাসনকে এসে সমাধান করতে হবে ,
এবং খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ এসে চাষি ভাইদের সাথে কথা বলে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়,
কিছুক্ষণের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

