শহরের রথবাড়ি এলকায় রেল লাইনের ধারে আচমকা আগুন ধরার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় বিস্তীর্ণ বসতি।
জানা গেছে, রেল লাইনের ধারে প্রায় ২০০ মিটার জুড়ে আবর্জনার স্তূপ। আচমকা সেখানে আগুন ধরলে দাউ দাউ করে জ্বলে ওঠে।
ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়।
স্থানীয় এক যুবক মুখেশ চৌধুরি বলেন,‘পাশেই আবর্জনা।
সেখানে হয়ত কেউ সিগারেট খেয়ে সেখানে ফেলেছে। সেখান থেকেই হয়ত আগুন ধরে গেছে। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
কোনও ট্রেন এলেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো।

