স্ত্রী শ্বশুরবাড়ি চলে গেছেন। তাঁকে ফেরাতে গেলে তিনি বাড়ির দরজা বন্ধ করে দেন।
অবসাদে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী স্বামী।
বৃহস্পতিবার সন্ধের দিকে বাড়ির কাছে আমগাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়।
গলায় তাঁর লুঙ্গি জড়ানো ছিল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে আনা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় মন্ডল(২৪)। মালদা থানার বালাসাহাপুরে বাড়ি তাঁর। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন।
বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয়। শ্বশুরবাড়ি শ্রীপুরে।
মাস আটেক আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান।
দু’দিন আগে অজয় স্ত্রীকে ফেরাতে যান। না এলে অবসাদে ভুগতে থাকেন তিনি।
