জেলা পুলিশ সুপারের নির্দেশে ও রতুয়া থানার সহযোগিতায় রতুয়া-১ ব্লকের বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো ।
এদিন উপস্থিত ছিলেন রতুয়া থানার ওসি কুনাল কান্তি দাস, এস আই শীতল প্রসাদ ঝা, এস আই অভিজিৎ ভৌমিক সহ অন্যান্য পুলিশকর্মীরা।
রতুয়া থানার ওসি কুনাল কান্তি দাস জানান কিছুদিন আগে রতুয়ার কাহালা সূর্যপুরের ফুলহর নদীর বাঁধ ভেঙে রতুয়া-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল,
তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও কিছু এলাকা জলমগ্ন রয়েছে, তাই জেলা পুলিশ সুপারের নির্দেশে কাহালা, মহানন্দাটোলা ও রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০০ জন বন্যাদুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

