দক্ষিণ দিনাজপুর,১২নভেম্বর;
কেন্দ্রের বিজেপি সরকারের এনআরসির নামে দেশে ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু নাগরিকত্ব চক্রান্তের প্রতিবাদে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর নারই
কল্যাণী সলভেস এর সামনে শ্রমিকদের নিয়ে একটি পথ সভা করা হয়।
যে পথ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে এক ঝাঁক নেতা নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নারই এলাকার কল্যাণী সলভেস তৃণমূলের আইএনটিটিইউসি ডাকে শ্রমিকদের নিয়ে এক পথসভার আয়োজন করা হয়।
যে পথ সভায় কেন্দ্র সরকারের এনআরসি সহ দেশের অর্থনৈতিক মন্দা সৃষ্টি নিয়ে মুখ খোলেন তৃণমূলের নেতৃত্বরা। এর পাশাপাশি এলাকায় তৃণমূলের কর্মী বলে পরিচয় দেওয়া ও কল্যাণী সলভেস এ এসে রং পাল্টানো নিয়ে কিছুটা মুখ খুলেছেন তৃণমূল নেতৃত্ব রা।
পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজির উদ্দিন মন্ডল, জেলা পরিষদের সহ-সভাপতি ললিতা টিগ্য, জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল, গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত, টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার অশোক বর্ধন, তৃণমূল নেতা মৃদুল ঘোষ সহ আরো অনেকেই।
জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছে, শ্রমিক সংগঠন কে ঐক্যবদ্ধ হতে হবে, শ্রমিকদের জন্য তাদের সরকার সব সময়ে চিন্তাভাবনা করে থাকেন। শাখা সংগঠনই পারে মাদার সংগঠনকে শক্তিশালী করে তুলতে।
তাই যারা এলাকায় তৃণমূলের পরিচয় দিচ্ছেন অথচ কর্মসংস্থান এসে রং পাল্টাচ্ছে সেটা ঠিক নয়।
শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজির উদ্দিন মন্ডল জানিয়েছেন, শ্রমিকদের জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছেন।
শ্রমিকদের সুবিধা অসুবিধা হলে তাদের কাছে আসুক। শ্রমিকদের সংগঠন শ্রমিকদের জন্য কোন মালিক দের জন্য নয়, তাই সমস্ত শ্রমিক ই একই সংগঠনের ছাতার নিচে আসা দরকার।
গঙ্গারামপুর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, তৃণমূলের সরকার সব সময় শ্রমিকদের নিয়ে কাজ করার পাশাপাশি তাদের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকেন।


