মোটর বাইকে রাস্তা ধরে আসার পথে বৈদ্যুতিক খুঁটি চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির।

মালদা, ২৭ নভেম্বর- 

 মোটর বাইকে রাস্তা ধরে আসার পথে বৈদ্যুতিক খুঁটি চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। 




সেখানে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছিল। কোনও সতর্কতা না নিয়েই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ মন্ডল(‌৪৫)‌। ইংলিশবাজার থানার পিঁয়াজবাড়ি এলাকায় বাড়ি তাঁর। তিনি বিড়ির কাজ করতেন।

 এদিন দুপুরের দিকে তিনি মোটর বাইকে বাড়ি ফিরছিলেন। 

পিঁয়াজবাড়ির কাছে গৌড়ীয় উচ্চ বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক খুঁটির বসানোর কাজ করতে গিয়ে ওই সময় ঠিকাদার কর্মীদের অসতর্কতায় সেটি পড়ে যায়। 




আর ওই সময়েই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মনোজ। তার ওপর খুটিটি চাপা পড়ে।

 আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। 



এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ উগড়ে দেন ওই ঠিকাদার সংস্থার ওপর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...