১১ নভেম্বর-এক যুবকের রসহ্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গাজোলে।
একটি ডোবার জলে তাঁর দেহ ভাসতে দেখেন তাঁর বন্ধুরা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যালের মর্গে।
ফুটবল খেলে বাড়ি ফেরার পথে মৃত্যুর ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম হার্মা সরেণ(৩০)। গাজোল থানার শিমূলজুড়ি গ্রামে বাড়ি তাঁর। পেশায় তিনি চাষি।
রবিবার বন্ধুরা মিলে পাশের গ্রাম লকামারির মাঠে ফুটবল খেলতে যান।
দুপুর ১টার দিকে খেলা শেষ বন্ধুরা তখন মাঠেই বসেছিলেন। হার্মা বাড়ির পথে বেরিয়ে যান। ঘন্টা দুয়েক পর স্থানীয়রা তাঁর দেহ ডোবায় ভাসতে দেখেন।
খেলার মাঠের খুব কাছেই রয়েছে ডোবাটি। মৃতের দাদা রবিন সরেণ বলেন,‘মৃত্যুর ঘটনায় আমরা পুরো অন্ধকারে। ডোবাতে এক বুক জল। ভাই সাঁতারও কাটতে জানত।
কী করে জলের মধ্যে এভাবে মৃত্যু হল, কিছুই বুঝতে পারছি না।
পুলিশকে ঘটনর তদন্ত করতে বলা হয়েছে।’ গাজোল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
