দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,৪নভেম্বর;




দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী সংলগ্ন খাটিয়া বান্দা এলাকার ৫১২নম্বর জাতীয় সড়কে।


ওভারটেক করতে গিয়েই এমন ঘটনা বলে জানিয়েছেন পথ চলতি মানুষেরা।

আহতদের ঘটনার স্থল থেকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও তেমন কোনো আশঙ্কা জনক অবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় যাত্রীদের।




 এলাকা সূত্রে জানা গিয়েছে,সোমবার সকালে বালুরঘাট থেকে কালনার উদ্দেশ্যে একটি সরকারি বাস রওনা দেন।

গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকার খাটিয়াবান্দা এলাকায় পৌছাতেই ৫১২নম্বর জাতীয় সড়কের উপর টোটো কে পাসকাতাতে গিয়ে সামনে থাকা একটি লোরিকে ধাক্কা মারে বাসটি।

যার ফলে বাসের ভিতরে থাকা যাত্রীদের করো মাথায়,আবার কারো হাতে আঘাত লাগে বেশ কয়েকজনে র ।

 সরকারি বাসে থাকা দুইজন যাত্রী জানিয়েছেন, বাস চালক একটু অন্যমনষ্ক ভাবে গাড়ি চালাচ্ছিলো বেশ কিছুক্ষণ ধরে। 

সামনে থাকা টোটোকে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা লরিটি কে ধাক্কা মারে যার ফলে এমন পথদুর্ঘটনা। ঘটনাটি এলাকাবাসীদের নজরে আসতেই ঘটনা স্থলে পৌঁছে আহতদের তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

যদিও আহতদের অবস্থা স্বাভাবিক হওয়ায় প্রাথমিক চিকিৎসা করে চিকিৎসকরা ছেড়ে দেন যাত্রীদের। এ বিষয়ে এক এলাকাবাসী জানিয়েছেন,ঘটনাটি আমাদের নজরে আসতে আহতদের উদ্ধার করে আমরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

 সকাল সকাল পথ দুর্ঘটনায় বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয়।যদিও ট্র্যাফিক পুলিশের তৎপরতায় যানজট স্বাভাবিক করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...