জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে রাজ্য সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজকে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
জামাআতে ইসলামী হিন্দ রাজ্য জুড়ে মানবতার মুক্তি দূত হযরত মুহাম্মদ (সা:) শিরোনামে যে সীরাত ক্যাম্পেইন পরিচালনা করছে তারই অংশ হিসাবে এই সাক্ষাৎ।
সেই সঙ্গে রাজ্যের ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গক্রমে মুর্শিদাবাদ এ বিশ্ব বিদ্যালয়ের দ্রুত স্থাপনের কথা বলা হয়।
সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন সহকারী জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, রাজ্য দপ্তর সম্পাদক সাবির আলী প্রমুখ।
শেষ মুহাম্মদ (সা:) জীবনী গ্রন্থ শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন মসিউর রহমান সাহেব।

