আগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতী কে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ |
বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুষ্কৃতীকে ধরা হয়,ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপগান এবং এক রাউন্ড গুলি|
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান ধৃতের নাম রাজেন্দ্র ওরাও (24), তার বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভাট্টা গ্রামে, ধৃত কী উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ |
ধৃতকে চাচল মহকুমা আদালতে তোলা হয়েছে |
