অস্ত্র উদ্ধার বাসন্তিতে ,

পার্থ কুশারী , 

বাসন্তী ,দক্ষিণ চব্বিশ পরগনা ;---

আরও একবার বড় সাফল্য পেল বাসন্তী থানার পুলিশ। 




গতকাল রাতে কাঁঠাল বেরিয়া সরদারপাড়া গ্রাম থেকে গ্রেফতার করল এক অস্ত্র ব্যবসায়ীকে। নাম রাকিবুল সরদার ওরফে (বামু) 33 । 

বাবার নাম সিরাত সরদার। গতকাল রাতে বাড়ি থেকে গ্রেফতার করল গ্রবাসন্তী থানার পুলিশ।

 তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি লম্বা পাইপগান, একটি ওয়ান শাটার, 16 রাউন্ড গুলি,17 টি বোমা, একটি মোবাইল ফোন। 

এই অস্ত্র কোথায় কোথায় বিক্রি হতো, কোথা থেকে আসতো ,কারা কারা এর সঙ্গে জড়িত, তার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

 আজ তাকে কোর্টে তোলা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...