হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে দক্ষিন চাঁদপুর গ্রামে হয়ে আসছে ছয় মাথার কার্তিক পূজা।

মালদাঃ- 




হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে দক্ষিন চাঁদপুর গ্রামে হয়ে আসছে ছয় মাথার কার্তিক পূজা।

 গত ৬১ বছর ধরে এই পুজো হয়ে আসছে এই গ্রামে। ষড়ানন পুজো বলেই পরিচিত এই পুজা। 

এই পুজো কমেটি একজন জানান এই এলাকারই কয়েকজনের মনস্কামনা পূর্ণ হওয়ার পর থেকে কার্তিক পূজা শুরু করেন ।

 এই কার্তিক প্রতিমার বিশেষত্ব ছয়টি মাথা এবং দশ হাত যুক্ত।পূজা হয় নিশি রাতে ।

এই পুজোর সময় অনেকে মনস্কামনা করে তাদের মনস্কামনা পুরন হলে কার্তিক প্রতিমা মন্দিরে দেন। প্রতিবছর এই পুজোর সময় প্রায় ৪০থেকে ৫০ টি মাটির প্রতিমা ভক্তরা সেখানে দান করেন। 

সেই প্রতিমা গুলিকেও পুজো করা হয়। মন্দিরের পুরোহিত শিবানন্দ শর্মা জানান, একসময় অসুররা স্বর্গ রাজ্য দখল করেছিল সেই সময় দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গিয়েছিলেন।

 দৈববাণী হয়েছিল শিব ও পার্বতীর যে সন্তান হবে সেই সন্তানই অসুরদের বধ করবে। এরপর কার্তিকের জন্ম হয়। 

এরপর ৬ জন ঋষি বিভিন্নভাবে লালন পালন করতে চেয়েছিল তাকে। 

সেই সময় ষড়ানন রপে কার্তিক তাদের মনস্কামনা পূর্ণ করে। ৬ মাথা যুক্ত সেই রূপকে ষড়ানন রূপে পূজা করা হয়।

 সেই আদলে ছয়টি মাথা যুক্ত কার্তিক প্রতিমা পূজা করে আসছেন দক্ষিণ চাঁদপুরের গ্রামবাসীরা। এই পূজা উপলক্ষে বিশাল মেলাও বসে সেখানে। 

এদিন সন্ধ্যায় পুজা মন্ডপ উদ্বোধনে আসে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায় চৌধুরী, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলার, সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। 

মন্ত্রী কৃষ্ণেন্দু নারায় চৌধুরী প্রদীপ জ্বালিয়ে, ও ফিতা কেটে উদ্বোধন করে কার্তিক পুজো মন্ডপ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...