ছোট একটি মেয়ে পথ চলতি মানুষকে দড়ির ওপর রকমারি খেলা ও প্রদর্শনী করে দর্শকদের নজর কাড়েন ।
লম্বা একটা দড়ির উপর দিয়ে বিভিন্ন রকমের খেলা প্রদর্শন করে হাততালি যেমন কুড়াচ্ছেন বছর সাতেকের এক মেয়ে পুষ্পা নাগ ।
মানুষ খুশি হয়ে দিচ্ছেন টাকা পয়সা ।
কেননা দেবেন না এটাই তাদের জীবন জীবিকার মাধ্যম। ছত্রিশগড় রাজ্যের একটি গ্রাম থেকে ছুটে এসেছেন বাংলার এই মালদায় ।
মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং খেলা দেখে পয়সা দান করছেন ।
বুধবার সকাল সকাল এই দৃশ্য দেখতে মালদা শহরের রথবাড়ির ব্যস্তময় এলাকায় ভীড় জমে ।
জানা গেছে, তাদের বাড়ির ছত্রিশগড়ে। তিনটি দল এই বাংলায় এসে এই ধরনের আকর্ষণীয় সুন্দর খেলা পরিবেশন করছেন ।
এই উপার্জনের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন তারা ।
একসময় উপার্জন মোটামুটি হলেই ছত্তিশগড়ের বাড়ি ফিরে যাবেন বলে জানান পিংকী নাগ ও দলের সদস্যরা ।

