রাস্তার ওপর যত্রতত্র বালি পড়ে রয়েছে। ফলে পথ-দুর্ঘটনায় ঘটনা হামেশায় লেগে রয়েছে। তাও হেলদোল নেই ব্লক প্রশাসনের।
এদিন হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকে পোস্ট অফিসের সামনে রাস্তার ওপর পড়ে থাকা বালিতে ২ পৃথক দুর্ঘটনার ঘটনা ঘটে।
বাইকে বালির ওপর দিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ সামলাতে না পেরে গাড়ি-সহ উল্টে পড়েন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম দুই যুবক শেখ মোবারক(২৬) ও সৌরভ পান্ডে(২০)।
মোবারকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর এলাকায়।
এবং
সৌরভের বাড়ি হল হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেটের কাছে।
আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোবারককে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।

