মুখ্যমন্ত্রীর মালদা সফর, তৎপরতা তুঙ্গে,

মালদাঃ 




দেড় বছর আগে মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন। 

সেখানে চিকিৎসাধীন থাকা গণধর্ষণের শিকার কুশমণ্ডির এক নির্যাতিতাকে দেখতে যান তিনি। 

সেসময় হাসপাতাল জুড়ে ধুলো-বালি উড়তে দেখে রুষ্ট হন ও ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান নীহার রঞ্জন ঘোষকে প্রশাসনিক বৈঠকে নির্দেশ দেন প্রতিদিন অন্তত দুবেলা করে হাসপাতাল চত্বরে জল ছিটোতে। 

মুখ্যমন্ত্রীর নির্দেশে দুদিন পর থেকেই হাসপাতালে দুবেলা করে জল ছিটোন শুরু হয়েছিল।




 কিন্তু কয়েকমাস চললেও তারপর বন্ধ হয়ে যায়। এখন ধুলোবালিময় মেডিক্যাল কলেজ হাসপাতাল। 

মুখ্যমন্ত্রীর মালদহ সফরে তৎপরতা পুলিশের। ইংরেজবাজার শহরে বেআইনিভাবে চলা মদের ঠেক, লোটো, জুয়ার আসর সব বন্ধ।

 অভিযান চালিয়ে পুলিশ এগুলি বন্ধ করে। প্রশ্ন, মুখ্যমন্ত্রী এলেন বলে পুলিশের এত তৎপরতা।

 এই তৎপরতা অন্য সময় কেন দেখায় না পুলিশ?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...