দুই প্রাক্তন মন্ত্রীর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গরহাজির নিয়ে জল্পনা দেখা গেছে।
যদিও গরহাজিরের কোনও কারণ জানা যায় নি প্রাক্তন দুই মন্ত্রীর কাছে।
যদিও তাঁরা তাদের ব্যক্তিগত কাজের কথা বলেছেন।
মঙ্গলবার দললীয় বৈঠকে জেলা সভানেত্রী মৌসম নুরকে নির্দেশ দেন একটা কমিটি করার জন্য। যাঁরা কাজ করতে চান, তাঁদেরকে কমিটিতে রাখার কথা বলেন তিনি।
জেলার নেতাদের নিয়ে ১৫ মিনিট বৈঠক করেছেন তৃণমূল নেত্রী। এদিনের বৈঠকে জেলা সভানেত্রী মৌসম নুর ছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ, ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, জেলা সভাধিপতি গৌর মন্ডল, জেলা যুব সভপতি অম্লান ভাদুড়ী, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, প্রাক্তন সভাপতি মোয়াজ্জেম হোসেন।
নেতাদের সব কথাই শোনেন তৃণমূল নেত্রী। তাঁর একটাই কথা, মালদার মানুষ আমাদের সাথেই আছে। সকলে একসাথে কাজ করতে হবে।
ভোটে যাতে ভাল ফল করা যায়, তার জন্য মানুষের পাশে থেকে কাজ করতে হবে।’

