মালদা।
ঐতিহাসিক মহান "নভেম্বর বিপ্লব " উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)মালদা জেলা কমিটির পক্ষ থেকে,
জেলা পার্টির নিজস্ব পত্রিকা "উত্তাল কলোরল "এর নভেম্বর বিপ্লব বার্ষিকী বিশেষ বুলেটিন প্রকাশিত হলো।
আজ ৭ই নভেম্বর (২০১৯)জেলা কার্যালয় মিহির দাস ভবনে
পিপলস লিটারেচার এর নিজস্ব বুকস্টলে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্টির জেলা নেতৃবৃন্দগণ।
এছাড়াও ৭ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর ,নভেম্বর বিপ্লবের দশ দিন ব্যাপী পিপলস লিটারেচারের বুকস্টলে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বিশেষ প্রচার ও বিক্রয় কেন্দ্র খেলা হয়েছে।
সকলের উপস্থিতির অনুরোধ জানিয়েছে পিপলস লিটারেচার ,মিহির দাস ভবন,কালিতলা মালদা।


