মুখ্যমন্ত্রীর নির্দেশে মহদিপুর ভারত বাংলাদেশ সীমান্তে পার্কিং জোন পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা।
বুধবার সকাল সকাল পার্কিং জোন পরিদর্শনে যান পরিবহন দপ্তরের সচিব নারায়ন স্বরুপ নিগম, জেলা শাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য আধিকারিকরা।
মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে পিপিপি মডেলে পার্কিং জোন করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হয়।
এরপরে তিনি নির্দেশ দেন সেই এলাকা পরিদর্শনের জন্য।বুধবার সকাল সকাল প্রশাসনিক কর্তারা মহদিপুর সীমান্তে পার্কিং জোন পরিদর্শন করেন।।
এদিন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

